শ্রী রামকৃষ্ণ রায় (ভ্রাম্যমান প্রতিনিধি) সময়ের সাথে প্রতিদিন।নাগেশ্বরী, কুড়িগ্রাম ২৭ মে ২০২৬
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার যাত্রাপুর ইউনিয়ন ভূমি অফিসে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র খোয়া যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ফলে নামজারি, খাজনা আদায়সহ ভূমি সংক্রান্ত সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।ঘটনার বিবরণ , স্থানীয় ও অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ভূমি অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। বুধবার সকালে অফিস খুলতে এসে কর্মকর্তারা আলমারি ও ড্রয়ার ভাঙা এবং কাগজপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে কী কী নথি খোয়া গেছে তা নিশ্চিত হওয়া যায়নি, তবে গুরুত্বপূর্ণ দলিল, নামজারি ফাইল ও রেকর্ড বই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।সেবা গ্রহীতাদের উদ্বেগ ভূমি অফিসের নথি হারালে বা নষ্ট হলে জমির মালিকানা হস্তান্তর, নামজারি, খাজনা পরিশোধ ও ভূমি সংক্রান্ত মামলার কাজে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়বে। যাত্রাপুরের বাসিন্দা আব্দুল করিম বলেন, সামনে খাজনা দেওয়ার সময়। কাগজ না পেলে আমরা বিপদে পড়ব। অফিসের নিরাপত্তা আরও জোরদার করা দরকার ছিল।স্থানীয়দের দাবি , ঘটনার পর এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ভূমি অফিসে সিসি ক্যামেরা স্থাপন, নৈশপ্রহরী নিয়োগ ও নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।প্রশাসনের বক্তব্য নাগেশ্বরী উপজেলা ভূমি অফিসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা ক্ষয়ক্ষতির তালিকা করছি। থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।”
