শ্রী রামকৃষ্ণ রায় প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন নাগেশ্বরী, কুড়িগ্রাম | ২৪ মে ২০২৬, রবিবার

নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভবানীপুর গ্রামের শ্মশান ও কালী মন্দিরে অশ্লীল অঙ্গভঙ্গি করার ঘটনায় ২ যুবকের নামে গত ২০ মে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও মূল আসামিদের এখন পর্যন্ত গ্রেফতার না করায় নাগেশ্বরী সনাতনী সমাজের সর্বস্তরের জনগণ আজ ২৪ মে রোজ রবিবার উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন।মানববন্ধনকে কেন্দ্র করে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়কসহ সকল অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমন্বয়কদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে আশ্বাস দেওয়া হয় যে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনার মূল আসামিদের গ্রেফতার করা হবে।নাগেশ্বরী উপজেলার সনাতনী সংগঠনগুলোর নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করতে ব্যর্থ হলে সনাতনী জনগণসহ সর্বস্তরের মানুষকে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।রংপুর বিভাগীয় সনাতনী সংগঠন ও অন্যান্য সকল সংগঠনের নেতৃবৃন্দও এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।