শ্রী রামকৃষ্ণ রায়, নাগেশ্বরী, কুড়িগ্রাম সময়ের সাথে প্রতিদিন  প্রতিনিধি।

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত উপজেলার অফিসার (ইউএনও) অমৃত দেব নাথের বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২০মে) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় উপজেলা সার্বিক উন্নয়ন,জনসেবা মনোন্নয়ন, মাদক ও চোরাচালান প্রতিরোধ,বাল্য বিবাহ নিরসন এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা হয়। 

এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভবনা ও জনদুভোর্গের বিষয় তুলে ধরেন এবং উন্নয়ন মুলুক কর্মকান্ডে প্রশাসনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। 

বক্তব্য রাখেন,ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হোক,সাধারণ সম্পাদক এমদাদুল হোক মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুদ্দোহা সুজন,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এ এস খোকন,সাধারণ সম্পাদক এফ কে আশিক, বাংলাদেশ প্রেস ক্লাবের ভূরুঙ্গামার উপজেলার সভাপতি আলমগীর হোসেন স্বপন সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। 

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি মাদক ও চোরা চালান প্রতিরোধ আইনশৃঙ্খলা উন্নয়ন এবং যুব সমাজকে, এখেলাধুলা মুখী করতে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত ভাবে কাজ করার উপর গুরুত্বরোপ করেন। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। সভায় উপজেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকটনিক্স ও মিডিয়া অনলাইন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।