শ্রী রামকৃষ্ণ রায় , কুড়িগ্রাম নিজস্ব প্রতিনিধি, সময়ের সাথে প্রতিদিন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করেছেন কুড়িগ্রাম-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠান  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি মোঃ আনোয়ারুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব অমৃত দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। 

অতিথিদের বক্তব্য , এমপি আনোয়ারুল ইসলাম: উন্নত বাংলাদেশ বিনির্মাণে ভূমি সেবা এখন জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে। নাগরিকরা ঘরে বসেই ই-নামজারি, খতিয়ান সংগ্রহ ও অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারছেন।  

ইউএনও ও এসি ল্যান্ড: ই-নামজারি, খতিয়ান এবং অনলাইনে কর পরিশোধের সহজ নিয়মাবলি তুলে ধরেন। কোনো হয়রানি ছাড়াই মেলা থেকে সরাসরি সেবা নেওয়ার আহ্বান জানান।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ভূমি করদাতা ও সেবাগ্রহীতাদের উদ্দেশ্যে অতিথিরা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। মেলার তথ্য, মেলায় আগত সাধারণ মানুষ ও করদাতাদের তাৎক্ষণিক সেবা দিতে বেশ কয়েকটি স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টল থেকে সরকারি অনলাইন সেবা ও পরামর্শ দেওয়া হচ্ছে।