বিশেষ প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন। নেত্রকোণা থানার প্রধান ফটকেই ফুটে উঠেছে অবহেলা আর অযত্নের চিত্র। থানার নামফলকের চারপাশে জন্ম নিয়েছে আগাছা, দেয়ালে জমেছে ময়লা ও কালচে দাগ। গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের এমন বেহাল অবস্থা দেখে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে থানার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। প্রবেশপথের ওপর গজিয়ে ওঠা গাছপালা ও অপরিচ্ছন্ন পরিবেশ যেন সরকারি উদাসীনতারই প্রতিচ্ছবি। অনেকেই বলছেন, “যেখানে আইন রক্ষার প্রতিষ্ঠানের এমন চিত্র, সেখানে সাধারণ মানুষ কীভাবে সুশৃঙ্খল পরিবেশ আশা করবে?
সচেতন মহল মনে করছে, থানার পরিবেশ শুধু সৌন্দর্যের বিষয় নয়; এটি প্রশাসনের ভাবমূর্তি ও দায়িত্ববোধেরও প্রতিফলন। দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার কাজ না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন স্থানীয় জনগণ।
