সালমান আহমেদ স্টাফ রিপোর্টার সময়ের সাথে প্রতিদিন :নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা গ্রামের বাসিন্দা মোঃ হবুল মিয়ার ছেলে এনামুল হক (২৬) বজ্রপাতে নিহত হয়েছেন।
আজ দুপুরে বৃষ্টির সময় মাছ ধরার উদ্দেশ্যে পানিতে জাল ফেলতে গেলে হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তারা তাকে জলাশয়ের মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।
তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এনামুল হককে মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
