শ্রী রামকৃষ্ণ রায় নাগেশ্বরী, কুড়িগ্রাম প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ১৫ মে ২০২৬, দুপুর ৩টায় উপজেলা পরিষদ হলরুমে সুরের ভুবন সাংস্কৃতিক একাডেমীর আয়োজনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ খোদাদাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাগেশ্বরী উপজেলার আহ্বায়ক মোহাম্মদ গোলাম রসুল (রাজা), নাগেশ্বরী সরকারি কলেজের বিভাগীয় প্রধান মোঃ খাদিমুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাগেশ্বরী পৌরসভার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ওমর ফারুক এবং উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জনাব মোঃ ওমর ফারুক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতার ও টেলিভিশনের বিশিষ্ট সংগীত শিল্পী জনাব মোঃ হোসেন। সঞ্চালনায় ছিলেন নেওয়াশী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক জনাব মোঃ রফিকুল ইসলাম। সমগ্র সংগীতানুষ্ঠান পরিচালনা করেন সুরের ভুবন সাংস্কৃতিক একাডেমীর পরিচালক পূর্ণ্য চন্দ্র কর্মকার।
আলোচনা পর্বে বক্তারা রবীন্দ্রনাথ ও নজরুলের জীবন, সাহিত্যকর্ম এবং মানবতাবাদী দর্শন নিয়ে আলোকপাত করেন। তারা বলেন, রবীন্দ্র-নজরুলের সৃষ্টি আজও বাঙালির চেতনার বাতিঘর। তাঁদের গান, কবিতা ও দর্শন প্রজন্ম থেকে প্রজন্মকে দেশপ্রেম, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করছে।
আলোচনা শেষে সুরের ভুবন সাংস্কৃতিক একাডেমীর শিল্পীরা রবীন্দ্র ও নজরুল সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। একাডেমীর ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ হন দর্শকরা। কবিদ্বয়ের ক
