বিশেষ প্রতিনিধি: জাহাঙ্গীর আলম, সময়ের সাথে প্রতিদিন।
২০২৬ সালের মে মাসের তথ্যানুযায়ী, ময়মনসিংহ জেলা মোটরসাইকেল ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়নের নির্বাচনের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। এই ইউনিয়নটি মেকানিকদের পেশাগত অধিকার এবং কর্মপরিবেশ নিয়ে কাজ করে।ময়মনসিংহের জেলা মোটরসাইকেল ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন নির্বাচন কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচনের মতই জমে উঠেছে নির্বাচনী আমেজ। ওয়ার্কশপ মেকানিক সমাজের অন্যতম এই সংগঠনের নেতৃত্ব নির্বাচন ঘিরে ময়মনসিংহ বিভাগের প্রতিটি উপজেলা গুলোতে চলছে ব্যাপক আলোচনা, দলে দলে সবাই আসছে ভোটকেন্দ্রে ।তাদের সংগঠনের জন্য একজন সৎ নিষ্ঠাবান নেতা নির্বাচন করার উদ্দেশ্যে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে সর্বমোট ১১ টি পদে নির্বাচন হওয়ার কথা থাকলেও সিলেকশনের মাধ্যমে তিনটি পথ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন।
এবারের নির্বাচনে ময়মনসিংহ বিভাগের ১৩ টি উপজেলার প্রায় ১২০০ প্রতিনিধি ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। আজ ১৫ ই মে ময়মনসিংহ পাটগোদাম রেলির মোড় এ কেন্দ্র স্থাপিত হয় ।সকাল ৮টা থেকেই জমজমাট পরিবেশে এবং সুশৃংখল ভাবে ভোট কার্যক্রম শুরু হয়েছে। ভোট প্রদান কার্যক্রম বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে সমস্ত পথ থেকে সম্মানিত ব্যক্তিগণ জয় লাভ করেন তারা হলেন সভাপতি আব্দুর রহমান টমন, সেক্রেটার মোঃ সেলিম, এবং কোষাধ্যক্ষ পদে জাহাঙ্গীর ইসলাম সাগর। বাকি আটটি পদে নির্বাচন কার্যক্রম চলছে।অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে এবং স্টেট ইউনিয়নের কল্যাণে ধারাবাহিকতা বজায় রাখতে আবারও সবার সমর্থনে এই নির্বাচন পরিচালিত হচ্ছে।
নির্বাচিন হলে মোটরসাইকেল ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়নের সমাজের দাবি-দাওয়া বাস্তবায়ন এবং সংগঠনকে আরও গতিশীলতা বজায় থাকবে। এদিকে নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের ঝেও নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এখন আলোচনার কেন্দ্রবিন্দু এই নির্বাচন। এখন দেখার বিষয়, বাকি আটটি পদে কে কে জয়যুক্ত হন।
