বার্তা সম্পাদক মহিউদ্দিন তালুকদার, নেত্রকোনা | ১২ মে, ২০২৬
নেত্রকোনার স্বাবলম্বী উন্নয়ন সমিতির ‘ড্রিম সেন্টার মিলনায়তনে আজ স্বাধীনতা: ডিজিটাল গণতন্ত্রের জন্য মতপ্রকাশের স্বাধীনতা’ (Swadhinata: Freedom of Expression for Digital Democracy) প্রকল্পের আওতায় এক অর্ধ-দিবস ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পরিবর্তন উন্নয়ন সংস্থা এই কর্মশালার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবর্তন প্রকল্পের ফোকাল পারসন কল্পনা আক্তার, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জনাব স্বপন পাল,উক্ত অনুষ্ঠানের আয়োজক পার্থ প্রতিম সরকার সহ তরুণ যুব সমাজ। কর্মশালাটি মূলত স্থানীয় কমিউনিটির সদস্যদের মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা (FoE), অপতথ্য (Misinformation) ও ভুল তথ্য (Disinformation) প্রতিরোধ এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতন করার লক্ষ্যে পরিচালিত হয়।কর্মশালার মূল বিষয়বস্তু:ডিজিটাল নিরাপত্তা: বর্তমান ডিজিটাল যুগে সাধারণ মানুষ কীভাবে ইন্টারনেটে নিরাপদ থাকতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অপতথ্য প্রতিরোধ: সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য বা গুজব শনাক্ত করার উপায় এবং এর কুফল সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।মতপ্রকাশের স্বাধীনতা: মানবাধিকারের অংশ হিসেবে দায়িত্বশীলতার সাথে নিজের মতামত প্রকাশের গুরুত্ব তুলে ধরা হয়।অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পেশার প্রতিনিধি এবং তরুণ সমাজ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা গ্রুপ ডিসকাশনের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং নিরাপদ সাইবার স্পেস তৈরিতে অঙ্গীকার ব্যক্ত করেন।আয়োজক সংস্থাগুলো আশা প্রকাশ করে যে, এই ধরনের ওরিয়েন্টেশনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ডিজিটাল লিটারেসি বৃদ্ধি পাবে এবং একটি সুস্থ ডিজিটাল গণতান্ত্রিক পরিবেশ গড়ে উঠবে।
