নাগেশ্বরী (কুড়িগ্রাম) সময়ের সাথে প্রতিদিন। ১১ মে ২০২৬, সোমবার
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের দীঘির পাড় এলাকায় বেশ কিছু বাড়িতে প্রকাশ্যে মাদক বিক্রি চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্র ও সরেজমিন অনুসন্ধানে জানা যায়, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত পুলিশ ও বিজিবির নজর এড়িয়ে চলছে এই রমরমা মাদক ব্যবসা।
নিজস্ব প্রতিবেদকের এক সপ্তাহের অনুসন্ধান
আমাদের নিজস্ব প্রতিবেদক মোঃ আলমগীর হোসাইন গত এক সপ্তাহ ধরে দীঘির পাড় এলাকায় সরেজমিন অনুসন্ধান চালান। অনুসন্ধানে দেখা যায়, এলাকার ৫-৬টি বাড়িকে কেন্দ্র করে গড়ে উঠেছে মাদকের স্পট। এসব বাড়িতে হাতবদল হচ্ছে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল,এসকাপ।
সীমান্তবর্তী হওয়ায় ভারত থেকে আসা মাদক সহজেই এলাকায় ঢুকে পড়ছে।
স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিকেল থেকে রাত ১টা পর্যন্ত ক্রেতাদের আনাগোনা সবচেয়ে বেশি থাকে। মোটরসাইকেল, অটোরিকশা ও পায়ে হেঁটে বিভিন্ন বয়সী মানুষ এসব স্পটে ভিড় জমায়। স্কুল-কলেজ পড়ুয়া তরুণদেরও নিয়মিত যাতায়াত দেখা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য
এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। দীঘির পাড় এলাকার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের একটি সূত্র জানায়, সীমান্তে টহল জোরদার করা হয়েছে। তবে রাতের আঁধারে চোরাপথ দিয়ে মাদক আসা পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। স্থানীয়দের সহযোগিতা পেলে মাদক ব্যবসায়ীদের ধরা সহজ হবে।
এলাকাবাসীর উদ্বেগ এলাকার সচেতন মহল জানায়, মাদকের সহজলভ্যতার কারণে চুরি, ছিনতাইসহ সামাজিক অপরাধ বাড়ছে।
