শ্রী রামকৃষ্ণ রায় , নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধি। ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম সময়ের সাথে প্রতিদিন | রবিবার, ১০ মে ২০২৬
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঝুকিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার দুপুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আমিনুল হক তারেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কচাকাটা ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী মন্ডল, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, সিনিয়র সদস্য কাজী নিজাম উদ্দিন এবং জামায়াত নেতা ফেরদৌস হোসেন প্রমুখ।
প্রকল্পের বিবরণ:
খালের দৈর্ঘ্য: প্রায় ২ কিলোমিটার
মূল কাজ: খাল পুনঃখনন, ২টি বক্স কালভার্ট নির্মাণ, ১টি কাঠের সেতু স্থাপন
অতিরিক্ত কাজ: খালের উভয় তীরে বৃক্ষরোপণ ও সেচ পাইপ স্থাপন
মোট বরাদ্দ: ৫১ লাখ ৫৩ হাজার ৯৯৫ টাকা
বক্তারা জানান, প্রকল্পটি বাস্তবায়ন হলে এলাকার কৃষি, মৎস্য চাষ ও পানি সেচ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হবে। দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও শুষ্ক মৌসুমে সেচ সংকটে ভুগছিলেন স্থানীয় কৃষকরা। খালটি খননের ফলে প্রায় কয়েকশ একর জমি সেচের আওতায় আসবে এবং মৎস্য চাষের সুযোগ তৈরি হবে।
এমপি আনোয়ারুল ইসলাম বলেন, "সরকার কৃষি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে। ঝুকিয়া খাল খনন শেষ হলে এ অঞ্চলের মানুষের জীবনমানে পরিবর্তন আসবে। কাজের গুণগত মান বজায় রাখতে সংশ্লিষ্টদের নির্
