ময়মনসিংহের আদম ব্যবসায়ী রুহুল আমিন সরকার - বিদেশ পাঠানোর নামে নিঃস্ব করেছে কয়েকটি পরিবার ।ময়মনসিংহ রেডিয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট হাসপাতালের পরিচালক পদে পরিচয় দেওয়াকারী রুহুল আমিন সরকার বিদেশ পাঠানোর নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে সর্বশান্ত করে পথে নামিয়েছে কয়েকটি পরিবারকে । জানা যায় - জামালপুর মেলান্দহের কয়েকটি পরিবারকে নিঃস্ব করে ফেলেছে ময়মনসিংহের ভূয়া আদম ব্যবসায়ী রুহুল আমিন সরকার ও তার সহকর্মী ড্রাইভার হিরা । ভূয়া আদম ব্যবসায়ী রুহুল আমিন সরকার ও তার সহকারী পার্টনার হিরাদের ভোগান্তির শিকারে ভূক্তভোগী পরিবার সর্বশান্ত হয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থায় আইনি সহযোগিতা পাওয়ার জন্য বাদীঃ মোঃ মোফাজ্জল হোসেন ও মোঃ মোস্তাকিনগণ লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগের প্রেক্ষিতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থা জামালপুর জেলা ব্রাঞ্চ হতে বিবাদিঃ রুহুল আমিন সরকার গংদের গত ২০/০৪/২০২৬ ইং তারিখে বিবাদি-দের মন্তব্য পেশ করার জন্য হাজির হওয়ার নোটিশ প্রেরণ করা হয় । যাহা হাজিরা সময় ২৭/০৪/২০২৬ ইং তারিখ নির্ধারণ করা হয়েছিল, উক্ত তারিখে বিবাদীগণ হাজির হতে ব্যর্থ হয়েছেন অতএব মানবাধিকার আইনকে অপমাননা করা হচ্ছে। পরবর্তীতে দ্বিতীয় নোটিশ দাখিল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে । ক্যাপশন, ছবি ২ টি প্রতারক আদম ব্যবসায়ীদের
সারাদেশ
ময়মনসিংহের আদম ব্যবসায়ী রুহুল আমিন সরকার - বিদেশ পাঠানোর নামে নিঃস্ব করেছে কয়েকটি পরিবার ।
প্রতিবেদক
EDITOR
02 May, 2026, 12:16 PM
এরকম আরও সংবাদ
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি।
