বিলকিস আক্তার, নিজস্ব প্রতিবেদক, সময়ের সাথে প্রতিদিন।

ময়মনসিংহে ডিবিতে নতুন ওসি মাহাবুব, একাধিক কর্মকর্তার বদলি ও পদায়ন,

ময়মনসিংহ জেলায় পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। জেলার বিভিন্ন থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও অন্যান্য গুরুত্বপূর্ণ ইউনিটে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র/তদন্ত) পদমর্যাদার কর্মকর্তাদের বদলি ও নতুন পদায়নের নির্দেশনা জারি করেছে পুলিশ সুপারের কার্যালয়।জারিকৃত এক অফিস আদেশে মোট ১১ জন কর্মকর্তাকে তাদের নামের পাশে উল্লেখিত নতুন কর্মস্থলে দায়িত্ব প্রদান করা হয়েছে। এর মধ্যে মুহাম্মদ মাহাবুবুর হককে অফিসার ইনচার্জ (ওসি), জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে মোঃ সাজ্জাদ হোসেনকে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন থানা ও ইউনিটে আরও কয়েকজন কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ দমন, গোয়েন্দা কার্যক্রম জোরদার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে এ পদায়ন ও বদলি কার্যকর করা হয়েছে। বিশেষ করে ডিবির মতো গুরুত্বপূর্ণ ইউনিটে অভিজ্ঞ কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার মাধ্যমে মাঠপর্যায়ে কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানান, প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দায়িত্ব বণ্টনে ভারসাম্য আনতেই এ বদলি ও পদায়ন করা হয়েছে। তিনি আরও বলেন, জারিকৃত আদেশ অনুযায়ী নির্দেশনাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।পুলিশ প্রশাসনের এ রদবদলকে কেন্দ্র করে জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা রয়েছে।