নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রেস ক্লাব, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান এবং ময়মনসিংহ বিভাগের সভাপতি সাংবাদিক শামীম তালুকদার এর প্রস্তাবনায় ময়মনসিংহ মহানগর শাখার আহ্বায়ক হিসেবে মনোনীত হন সময়ের সাথে প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ও C N A জেলা প্রতিনিধি নূরে আলম। বাংলাদেশ প্রেসক্লাব, এর প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, ময়মনসিংহ মহানগর শাখার আহ্বায়ক মনোনীত ও পূর্ণাঙ্গ কমিটি গঠনে দায়িত্ব প্রদান করা হচ্ছে সাংবাদিক নূরে আলমকে। নিকটবর্তী সময়ের মধ্যেই ময়মনসিংহ মহানগর শাখার আনুষ্ঠানিক সম্মেলনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটি প্রদান করা হবে।
আহ্বায়ক, নূরে আলম দায়িত্ব প্রাপ্তির পর বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য আমি সর্বদাই সৎ এবং নিষ্ঠার সাথে পালন করে যাব। বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখায় বিরল দৃষ্টান্ত স্থাপন করব।তিনি বলেন, কাজের মাধ্যমে বাংলাদেশ প্রেসক্লাবের অন্যতম শাখা হবে ময়মনসিংহ মহানগর শাখা। এখানে প্রতিটি সদস্য হবে সৎ ও আত্মবিশ্বাসী, যারা সর্বদাই বাংলাদেশ প্রেসক্লাব এর উন্নয়ন নিয়ে চিন্তাভাবনা করবে।তিনি আরো বলেন, বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান এবং ময়মনসিংহ বিভাগীয় সভাপতি শামীম তালুকদার এর সহযোগিতা পেলে ময়মনসিংহ মহানগর শাখা একটি অন্যতম প্রতিষ্ঠান হিসেবে পূর্ণরূপ দিতে তিনি সক্ষম। উক্ত কমিটি গঠনে উপস্থিত সকল সদস্যদের সম্মান ও মর্যাদা দিয়ে সময়ের সাথে প্রতিদিন এর নির্বাহী সম্পাদক ও CNA প্রতিনিধি নূরে আলম তার কাজের সহযোগিতা কামনা করে সকলের কাছে সংক্ষিপ্ত আলোচনা শেষ করেন।
কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতির
ঘোষণা,২৩/০৪/২০২৬ময়মনসিংহ বিভাগের সভাপতি সাংবাদিক শামীম তালুকদার-এর প্রস্তাবনায় সাংবাদিক নূরে আলম-কে আহবায়ক করে বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ মহানগর শাখা গঠনের দায়িত্ব প্রদান করা হলো ।উল্লেখ্য,আগামী নিকট ভবিষ্যতে ময়মনসিংহ মহানগর শাখার আনুষ্ঠানিক সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি প্রদান করা হবে ।ধন্যবাদসহ,সাংবাদিক ফরিদ খান,প্রতিষ্ঠাতা ও সভাপতি,বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটি।
