আবেদীন আকন্দ, সময়ের সাথে প্রতিদিন   জামালপুর জেলা। মেলান্দহ উপজেলার দূরমুঠ ইউনিয়ন ভূমি অফিস জননিরাপত্তা হীন । জানা যায়  দূরমুঠ ইউনিয়ন ভূমি অফিসে জমি সংক্রান্ত বিষয়ে জমিদাতাগণ প্রবেশ করার পথে সামনে থাকা টিনের বারিন্দা খুবই নিচু হওয়াতে যে কোন সময় মানূষ মর্মান্তিক রক্তক্ষয়ী দূর্ঘটনা হওয়ার সম্ভবনা শতকরা ৯৫% । এবিষয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) শেখ ফরিদ এর সাথে সাংবাদিকদের কথা হলে নায়েব বলেন  বারান্দার টিন নিচু থাকাতে কয়েকজনের মাথা কেটে যায়, আমি নিজেও একদিন মাথায় আঘাত পাওয়ার পর্যায়ে পরেছিলাম । এদূর্ঘটার কবল হতে রক্ষা করার জন্য উপজেলা নির্বাহী অফিসার ও উপজেল ভূমি কর্মকর্তা মহোদয়দের লিখিত ও মুখিক কয়েকবার অবগতি করেছি । কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেও কোন সোরাহার সমাধান হয়নি । তাহলে কি  জনগণ নিরাপত্তাহীনতায় থেকেই যাবে ? নাকি এর কেন সোরাহার ব্যবস্হা জরুরী ভিত্তিতে করা হবে, তানিয়ে জল্পনা কল্পনা চলছে ভূক্তভোগী জনগণের মাঝে ।