নিজস্ব প্রতিবেদক  সময়ের সাথে প্রতিদিন। এসো, নতুন বছরে গড়ে তুলি ক্ষুধা-দারিদ্রমুক্ত, সুখী ও স্মার্ট বাংলাদেশ।

গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব মোঃ আব্দুল হালিম মোল্লা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশ ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালি জাতির জীবনে এক পরম আনন্দের দিন। নতুনের বার্তা নিয়ে আসে বৈশাখ। এ দিনে আমরা দুঃখ, জরা, ব্যর্থতা ও সকল মলিনতা ভুলে নতুন উদ্যমে জেগে উঠি।

তিনি আরও বলেন,

মোঘল আমলে ফসলি সন হিসেবে যে বর্ষগণনার সূচনা হয়েছিল, তা সময়ের পরিক্রমায় আজ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক মহান উৎসবে পরিণত হয়েছে। পহেলা বৈশাখের মধ্য দিয়ে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও চেতনার স্বরূপ খুঁজে পাই।

মোঃ আব্দুল হালিম মোল্লা উল্লেখ করেন,

২০১৬ সালে ইউনেস্কো পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা বাঙালি জাতির জন্য গর্বের বিষয়।

তিনি বলেন, পহেলা বৈশাখ শুধু উৎসব নয়, এটি আমাদের আত্মবিকাশ, আত্মনিয়ন্ত্রণ ও সাংস্কৃতিক শক্তির প্রতীক। এই শক্তিই জাতীয় চেতনা ও গণতান্ত্রিক বিকাশকে এগিয়ে নিয়ে যায়। এসময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের কথা উল্লেখ করে বলেন,দেশীয় সংস্কৃতির বিকাশ ও জাতীয় চেতনার উন্মেষ ছিল তাঁর অন্যতম লক্ষ্য, যা আমাদের অনুপ্রেরণা জোগায়।”

শেষে তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন বছর সকল অশুভ শক্তিকে পরাজিত করে সত্য ও সুন্দরের জয় প্রতিষ্ঠা করবে এবং সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে। ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা এগিয়ে যাব।

গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব

মোঃ আব্দুল হালিম মোল্লার পক্ষ থেকে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। এস.এম. আরাফাত ইসলাম জনি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক

১৫ নং ওয়ার্ড ছাত্রদল, গাজীপুর মহানগর