মো. জাহিদ সরকার প্রতিনিধি, ধনবাড়ী (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মধুপুরে অবস্থিত বাসাবাড়ী মার্কেটে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় প্রচার মাধ্যম ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম বর্ষপূর্তি ও প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বি নিউজ মিডিয়ার সম্পাদক আবুল হাসান আকাশ এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন অধ্যাপক ও সাংবাদিক হাবিবুল বাশার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • অধ্যাপক আব্দুল কাদির, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী (মধুপুর উপজেলা শাখা)

  • খুররম খান ইউসুফজাই প্রিন্স, সভাপতি, মধুপুর পৌর বিএনপি

  • খন্দকার লিলি সরকার, সিনিয়র সহ-সভাপতি, মধুপুর পৌর বিএনপি

  • মিনজুর রহমান নান্নু, সাধারণ সম্পাদক, মধুপুর বণিক সমিতি

  • সবুজ মিয়া, সাংবাদিক ও প্রধান সমন্বয়কারী, এনসিবি (মধুপুর উপজেলা শাখা) এছাড়াও স্থানীয় অন্যান্য নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম ও মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক ও মধুপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান, শালবন বার্তা টুয়েন্টিফোর ডটকম-এর সম্পাদক ও মধুপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক এস. এম. শহীদ, চ্যানেল এস-এর মধুপুর প্রতিনিধি মো. আলকামা সিকদার এবং দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক অধ্যাপক লিয়াকত হোসেন জনি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও স্বাধীন বাংলা টিভির ধনবাড়ী প্রতিনিধি মো. জাহিদ সরকার, কোষাধ্যক্ষ সাংবাদিক জালাল উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম, কার্যকরী সদস্য সাংবাদিক হাফিজুর রহমান, বি নিউজ মিডিয়ার নিউজ প্রেজেন্টার বকুল আক্তার ইতি এবং নিরঞ্জন আর্যসহ আরও অনেকেই।

সাংবাদিকতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে আনন্দমুখর পরিবেশে কেক কাটা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।