গত রাত ৭:৫৩ | ০৭ এপ্রিল ২০২৬
নিজস্ব স্টাফ রিপোর্টার বিলকিস আক্তার
সময়ের সাথে প্রতিদিন।
রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায় । বলে নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দমকা হাওয়া, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিরপাত হয়েছে।সোমবার (৬ এপ্রিল) রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হয়েছে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।
অন্য এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এ সময় দেশের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে।
