নিজস্ব প্রতিবেদক সবার সাথে প্রতিদিন 

মহম্মদপুর উপজেলার নহাটা রাণী পতিত পাবণী মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক নূরুল হুদার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।মঙ্গলবার সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেয় বিপুলসংখ্যক শিক্ষার্থী। তারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে।মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, একজন শিক্ষক সমাজের নৈতিকতা ও আদর্শের প্রতীক। কিন্তু তার বিরুদ্ধে এমন জঘন্য অভিযোগ তাদের মর্মাহত করেছে। তারা জানান, শিক্ষকদের কাছ থেকে আমরা নিরাপত্তা ও সঠিক দিকনির্দেশনা আশা করি। যদি শিক্ষকই ভয় ও আতঙ্কের কারণ হন, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? তারা আরও বলেন, ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি শিক্ষকতার মতো মহান পেশায় থাকার অধিকার রাখেন না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী প্রমাণিত হলে দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।বক্তারা বলেন, বিদ্যালয় শিক্ষার্থীদের দ্বিতীয় বাড়ি। এখানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। কোনো শিক্ষক সেই নিরাপত্তা বিঘ্নিত করলে তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল ধর্ষকের বিচার চাই শিক্ষকের ছদ্মবেশে অপরাধী কেন? “আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন।এ ঘটনায় স্থানীয় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অভিযোগ শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।মানববন্ধন শেষে শিক্ষার্থীরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।