ইমরান হোসেন জেলা প্রতিনিধি, নেত্রকোনা সময়ের সাথে প্রতিদিন
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় প্রবল ঝড় ও টানা বৃষ্টির কারণে রেললাইনের ওপর একটি বড় আমগাছ ভেঙে পড়ে ট্রেন চলাচলে গুরুতর ঝুঁকি সৃষ্টি করেছে। একই সঙ্গে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বারহাট্টা রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় ঝড়ের তীব্রতায় গাছটি উপড়ে সরাসরি রেললাইনের ওপর পড়ে। এতে রেলপথ আংশিকভাবে বন্ধ হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন।
ঘটনায় ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল গণির বাড়ির বৈদ্যুতিক মিটারসহ সংযোগ লাইন সম্পূর্ণভাবে ছিঁড়ে গেছে। এতে তিনি ও তার পরিবার চরম দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি আশপাশের আরও কয়েকটি পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে।দ্রুত বিদ্যুৎ বিভাগ ও রেলরেলওয়ের বিভাগ এই এলাকার অবস্থান উন্নতি করার লক্ষ্যে কাজ করবেন। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ঝড়ের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। এতে করে ঝুঁকি আরও বাড়ছে এবং জনমনে ক্ষোভ তৈরি হচ্ছে।
স্থানীয়রা দ্রুত গাছ অপসারণ, রেললাইন সচল রাখা এবং বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের জন্য রেলওয়ে ও বিদ্যুৎ বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে তারা সতর্ক করেছেন।
