হাফসা আক্তার বিশেষ প্রতিনিধি - সময়ের সাথে প্রতিদিন =

বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলা শাখা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে । নেত্রকোণা জেলার সভাপতি সাংবাদিক মোঃ শামিম তালুকদার ও জেলার সাধারন সম্পাদক সাংবাদিক মহিউদ্দিন তালুকদার-দের লিখিত সুপারিশে কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান মহোদয়ের স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি গঠনে অনুমোদন দেওয়া হয় । সম্প্রতি গঠিত এ কমিটিতে এলাকার বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে কমিটির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে দায়িত্ব প্রদান করা হয়েছে।ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তানজিলা আক্তার রুবি। সিনিয়র সহ-সভাপতি পদে মনির হোসেন। সাধারণ সম্পাদক পদে হাবিবুল ইসলাম , যুগ্ম সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম শফিক এবং সাংগঠনিক সম্পাদক পদে মানিক মিয়া। কমিটির সন্মানিত সদস্য পদে রয়েছেন— সুমন আহমেদ, লিমা আক্তার, শরিফ আহমেদ, আশরাফুল আলম, বাবুল আলম মামুন ও শামীম মিয়া।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও শক্তিশালী করতে নানা উদ্যোগ নেওয়া হবে বলেও তারা জানান।