পলাশ সরকার :ঢাকা জেলা প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন। 

​বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ডের ১১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মোতাবেক বীর মুক্তিযোদ্ধা সন্তান মোঃনূরে আলম-কে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত করা হয়েছে।

​সংগঠনের আহ্বায়ক শেখ রেজাউল করিম রনিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটি ও পদায়ন ঘোষণা করা হয়। মুক্তিযুদ্ধের আদর্শে এবং একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার লক্ষ্যে সংগঠনকে আরও গতিশীল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

​পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা

মোঃ​নূরে আলম কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনোনীত হওয়ায় তার পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। এক বিবৃতিতে তার পরিবার জানায়:

​বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ডের আহ্বায়ক শেখ রেজাউল করিম রনিসহ কমিটির সকল নেতৃবৃন্দকে আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই দায়িত্ব পালনে আমরা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

​একাত্তরের আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

​মোঃনূরে আলম তার নতুন দায়িত্ব পাওয়ার পর জানান, বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের অধিকার আদায় এবং দেশবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে তারা রাজপথে ঐক্যবদ্ধ থাকবেন। "ঐক্যই শক্তি, একাত্তরের আদর্শে জাগো"—এই স্লোগানকে ধারণ করে সারা দেশের মুক্তিযোদ্ধা সন্তানদের এক সুতায় গাঁথাই হবে তার মূল লক্ষ্য। এই নতুন পদায়নের সংবাদে মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা  মোঃনূরে আলমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।