বিশেষ প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন = ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের হাতে আটক হয়েছে কুখ্যাত মাদক সম্রাট পাপ্পু । জানা যায় - ময়মনসিংহ আবাসন পল্লী এলাকার শীর্ষ মাদক ব্যাবসায়ী পাপ্পু দীর্ঘদিন পর তার মাদক ব্যবসা ও চুরি করা মালামাল ক্রয় করে বিক্রি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । বিভিন্ন অপকর্মে জরিত থাকার অভিযোগে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম এর নির্দেশে এসআই সাফায়েত হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স সাথে নিয়ে কুখ্যাত মাদক সম্রাট পাপ্পুকে ইয়াবা-সহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছে , তাছাড়া সাথে থাকা আটককারীরা হচ্ছেন - বিভিন্ন অসামাজিক অপক্রমে জরিত থাকার অপরাধে তাদের সহ গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ । ইতি পূর্বে ওসি শিবিরুল ইসলাম কোতোয়ালী থানার দায়িত্বে থাকাকালীন সময় মাদক , চুরি , ছিনতাই , ডাকাতি এসব অপরাধের সাথে কোন প্রকার প্রশ্রয় দেননি । এর পর তিনি বদলি হয়ে অন্য থানায় চলে যাওয়ার পর পুনরায় তাকে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় বদলি করে পাঠানোর পর হতেই মাদক , জোয়া , চুরি, ডাকাতি , ছিনতাই , অপরাধী বিষয় নিয়ে তিনি সর্বসময় সততার সাথে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন । ওসি'র চিন্তা চেতনা মডেল থানার আওতাধীন এসব অপকর্মের অপরাধী সদস্য কিছুতেই অবস্হান করতে পারবে না, বা তাদেরে এ-থানার আওতাধীন বিভিন্ন অপকর্ম ঘটনার সুযোগ দেওয়া হবেনা । আটক করা খবরটি ছড়িয়ে পড়লে , ঐ এলাকার সূধী সমাজ মডেল থানার অফিসার ইনচার্জ-সহ সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যদের জানাচ্ছে প্রাণঢালা অভিনন্দন ।
এরকম আরও সংবাদ
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি।
