নাজিম উদ্দিন  ,প্রতিনিধি  নেত্রকোণা জেলা, সময়ের সাথে প্রতিদিন 

​যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নেত্রকোণায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭:৩০ মিনিটে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোণা জেলা শাখা।

​পুষ্পস্তবক অর্পণকালে বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোণা জেলা শাখার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও জেলা-উপজেলার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ হলেন:

​শামীম তালুকদার, সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব,নেত্রকোণা জেলা শাখা (দৈনিক আজকের বসুন্ধরা ও দৈনিক অপরাধ দমন)

​মোঃ ইকবাল কবির, সহ-সভাপতি (দৈনিক স্বাধীন বার্তা) ও মানবাধিকার কর্মী। 

​মহিউদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক (বাংলাদেশ পরিক্রমা)

​মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (দৈনিক মাতৃজগত)

​নাজিমুদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক (দৈনিক নেত্রপ্রকাশ ও দৈনিক অপরাধ দমন)

​হাবীবুর রহমান, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক (দৈনিক মাতৃজগত)

​ওবায়দুল ইসলাম সাগর, আহ্বায়ক, কেন্দুয়া উপজেলা শাখা।

​মানিক খান, সাংগঠনিক সম্পাদক, আটপাড়া উপজেলা শাখা (দৈনিক সোনালী কন্ঠ)।

​পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিক নেতৃবৃন্দ শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, মহান স্বাধীনতার চেতনাকে সমুন্নত রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির সেবায় কাজ করে যাবে বাংলাদেশ প্রেস ক্লাব।