নিজস্ব প্রতিবেদক সময়ের সাথে প্রতিদিন
২৬/০৩/২০২৬
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ড। দিবসটি উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
(২৬ শে মার্চ) সকালে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবর্ক অর্পণ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কিছুক্ষণ নিরবতা পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ডের আহবায়ক শেখ রেজাউল করিম রনি এবং সদস্য সচিব নয়ন চক্রবর্তী।
জনাব লেয়াকত আলী চিশতি
যুগ্ম সদস্য সচিব বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ড।
হাফেজ মাওলানা মনিরুজ্জামান মনির যুগ্ম সদস্য সচিব বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ড।
রুপন আকন্দ যুগ্ম সদস্য সচিব বাংলাদেশ মুক্তিযোদ্ধাদা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ড।
মোঃ রুবেল মিয়া সম্মানিত সদস্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ড।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ বলেন, "শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন দেশে মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধ থাকা সময়ের দাবি। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এই সংগঠন কাজ করে যাচ্ছে।"
ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে নেতৃবৃন্দ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
উপস্থিত নেতৃবৃন্দদেরকে শুভেচ্ছা জানান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ডের আহ্বায়ক জনাব শেখ রেজাউল করিম রনি।
যুগ্ন আহবায়ক মোঃ নূরে আলম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ডে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানান বীর মুক্তিযোদ্ধার সন্তান শেখ রেজাউল করিম রনি।
এবং শেখ রেজাউল করিম রনির,ও যুগ্ম আহ্বায়ক মোঃ নূরে আলম নেতৃত্বে,
সমগ্র বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধার সন্তানরা ওকে ডাকে সাড়া দিয়েছে।
