নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা সময়ের সাথে প্রতিদিন 

নেত্রকোনার বিভিন্ন উপজেলায় জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে জেলার গুরুত্বপূর্ণ উপজেলা মদনে পেট্রোল সরবরাহে ঘাটতির কথা জানিয়েছে পাম্প কর্তৃপক্ষ।

জানা গেছে, পর্যাপ্ত সরবরাহ না থাকায় বেশিরভাগ পাম্পে তেল সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। যেখানে স্বাভাবিক মূল্য তুলনামূলক কম, সেখানে ২০০ থেকে ৩০০ টাকা লিটার দরে পেট্রোল বিক্রি করা হচ্ছে।

এ ঘটনায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের প্রশ্ন—যদি প্রকৃতপক্ষে তেলের সংকট থাকে, তাহলে উচ্চমূল্যে কীভাবে পেট্রোল পাওয়া যাচ্ছে?

এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় জনতা ও গণমাধ্যমকর্মীরা।