ইমরান হোসেন_নেত্রকোনা জেলা প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন নেত্রকোনা জেলা যুবদলের সাবেক ১নং সহ-সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সম্ভাব্য মনোনীত প্রার্থী আব্দুল্লাহ্ আল মামুন খান রনি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাতির অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা ত্যাগ, সংযম, ভ্রাতৃত্ব ও সাম্যের এক অনন্য শিক্ষা বহন করে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পর ঈদ আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, শান্তি ও সৌহার্দ্যের বার্তা। এই উৎসব কেবল আনন্দের নয়, বরং মানবিক মূল্যবোধ জাগ্রত করারও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
তিনি আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা। ধনী-গরিব নির্বিশেষে সবাইকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার মধ্যেই নিহিত রয়েছে প্রকৃত সুখ। বর্তমান সময়ে দেশের সার্বিক পরিস্থিতিতে পারস্পরিক সহমর্মিতা, সহনশীলতা ও ঐক্যের বিকল্প নেই। তাই সকল বিভেদ ভুলে গিয়ে একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এছাড়াও চলমান পবিত্র রমজান মাসজুড়ে তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রতিদিন গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন, যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে। মানবিক সহায়তার অংশ হিসেবে তিনি এক অসহায় ও অসচ্ছল পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে একটি অটোরিকশা উপহার প্রদান করেছেন, যা পরিবারটির জীবিকা নির্বাহে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
আব্দুল্লাহ্ আল মামুন খান রনি বলেন, একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল ফিতরের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
শেষে তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী জীবন কামনা করে আবারও সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
