নিজস্ব প্রতিবেদ 

ফারুক আহমেদ,ধর্মপাশয় সময়ের সাথে প্রতিদিন 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের উদ্যোগে ওই ফাউন্ডেশনের চেয়ারম্যানের অনুমতিক্রমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬মার্চ) বিকেলে ধর্মপাশা পশ্চিম বাজারে এন এস সুপার মার্কেটে জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন ধর্মপাশা উপজেলা শাখা তার অস্থায়ী কার্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।

 

ইফতার ও দোয়া মাহফিলে দৈনিক ঢাকার ডাক ধর্মপাশা উপজেলা প্রতিনিধি হায়দার জাহান খান পাঠানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দৈনিক নয়া দিগন্ত মোহনগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ লুৎফুর রহমান, দৈনিক রূপালী বাংলাদেশ ধর্মপাশা উপজেলা প্রতিনিধি তনয় কান্তি পিন্টু, দৈনিক আমাদের মাতৃভূমি ব্যুরো চিফ মোঃ আরিফুল ইসলাম মুরাদ, দৈনিক আজকের বাংলা ধর্মপাশা উপজেলা প্রতিনিধি রবি মিয়া, মোভি বাংলা টিভি ধর্মপাশা উপজেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, সাপ্তাহিক কৃষাণ মাঝি ধর্মপাশা উপজেলা প্রতিনিধি মোঃ আবুল কালাম, দৈনিক প্রতিদিনের সংবাদ ধর্মপাশা উপজেলা প্রতিনিধি ফারুক আহমেদ প্রমুখ। এছাড়া বিভিন্ন পেশার আরও অনেকেই উপস্থিত ছিলেন। ইফতারির পূর্বে বিশেষ মোনাজাত করা হয়েছে।

 

দেশের তৃনমূল থেকে শুরু করে সকল পর্যায়ের সাংবাদিকদের অধিকার রক্ষা ও নির্যাতিত নিপীড়িত সাংবাদিকদের বিপদে পাশে থাকাই এই সংগঠনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য।

 

ফারুক আহমেদ

১৬.০৩.২০২৬