বিভাগীয় প্রতিনিধি বিথী  রানী দে 

নিজস্ব প্রতিবেদক:

সময়ের সাথে প্রতিদিন

ময়মনসিংহে ময়মনসিংহ জেলা মোটরসাইকেল ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়নের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা, ন্যায্য মজুরি ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের সদস্যদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদারের আহ্বান জানানো হয় এ অনুষ্ঠানে।

বিশেষ অতিথি: কামরুজ্জামান সাজ।

সময়ের সাথে প্রতিদিন নির্বাহী সম্পাদক: মোঃ নূরে আলম

প্রধান অতিথি:‌ এডভোকেট হারুন অর রশিদ।

সভাপতি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ । উপস্থিতি ছিলেন ।

সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ।

সাধারণ সম্পাদক দর্জির শ্রমিক ইউনিয়ন

বাবলি আকন্দ ।

ময়মনসিংহ জেলা মোটরসাইকেল মেকানিক ওয়ার্কশপ সভাপতি: জনাব আব্দুর রহমান টমন ।

সহ-সভাপতি, শহীদ শেখ সহ-সভাপতি: মোঃ রহম আলী ।প্রচার সম্পাদক ইয়াসিন আরাফাত আকন্দ, সদস্য সচিব, খাইরুল ইসলাম, থানা মুক্তাগাছা, সাংগঠনিক সম্পাদক, বাদশা মিয়া, ময়মনসিংহ সদর 

সম্প্রতি ময়মনসিংহ শহরে সংগঠনের প্রধান কার্যালয়ে আয়োজিত এই ইফতার মাহফিলে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও স্থানীয় শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। ইফতারের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, মোটরসাইকেল ওয়ার্কশপ খাতে কর্মরত শ্রমিকরা দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু নানা সীমাবদ্ধতা ও সমস্যার মধ্য দিয়েই তাদের কাজ করতে হয়। এসব সমস্যা সমাধানে শ্রমিকদের সংগঠিত হওয়া এবং শক্তিশালী শ্রমিক সংগঠন গড়ে তোলা অত্যন্ত জরুরি।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ তৈরি করা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন সম্ভব। এ লক্ষ্যে সংগঠনকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি শ্রমিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ, শ্রমিকদের সুখ-সমৃদ্ধি এবং সংগঠনের উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন।

উল্লেখ্য, ময়মনসিংহ জেলা মোটরসাইকেল ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়ন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের অন্তর্ভুক্ত একটি শ্রমিক সংগঠন, যা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল ওয়ার্কশপ খাতে কর্মরত শ্রমিকদের অধিকার ও কল্যাণে কাজ করে আসছে।