প্রতিবেদক সময়ের সাথে প্রতিদিন।  জামালপুর 

প্রতিনিধি:নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে বিআরটিএ-র সহকারী পরিচালক ইন্জি: আবু নাইম এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) জামালপুর জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। ​রোববার (১ মার্চ) দুপুর ৩ টায় জামালপুর বিআরটিএ-র সহকারী পরিচালক এর কার্যালয়ে নিসআ নেতৃবৃন্দ সড়কের বর্তমান পরিস্থিতি, দুর্ঘটনা রোধে করণীয় এবং চালকদের সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এ সময় জামালপুর নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) কমিটির আহ্বায়ক নুর ইসলাম আরমান, সদস্য সচিব: রাসেল মাহমুদ,​যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ,

​যুগ্ম সদস্য সচিব জুয়েল আহমেদ সহ কমিটির নেতৃবৃন্দ। 

​মতবিনিময় সভায় জামালপুর নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) কমিটির নেতৃবৃন্ধরা দাবী করে বলেন, জামালপুর জেলায় সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে বিআরটিএ-র তদারকি এবং পরিবহন মালিক-শ্রমিকদের দায়িত্বশীলতা অত্যন্ত জরুরি। বিশেষ করে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করা এবং চালকদের ট্রাফিক আইন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে তারা বিআরটিএ-র সহযোগিতা কামনা করেন। বিআরটিএ-র সহকারী পরিচালক এবং জেলা ট্রাক সমিতির সভাপতি নিসআ-র এই উদ্যোগকে স্বাগত জানান এবং নিরাপদ সড়ক গড়ার সামাজিক আন্দোলনে সব ধরনের প্রশাসনিক ও সাংগঠনিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

​নিসআ জামালপুর জেলা শাখার সদস্য সচিব রাসেল মাহমুদ জানান, অচিরেই তারা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনতামূলক ক্যাম্পেইন এবং ট্রাফিক আইন বিষয়ক লিফলেট বিতরণের কর্মসূচি গ্রহণ করবেন।

মাসুদুর রহমান

০১৯৭৮৫০৫২৪৪