নিজস্ব প্রতিবেদক সময়ের সাথে প্রতিদিন। প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতে এবং পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বড় ধরনের নিয়োগের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। খুব শিগগিরই পুলিশ বাহিনীতে আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে পুলিশের জনবল বৃদ্ধির বিষয়টি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে। আমরা পুলিশের জনবল বাড়ানোর জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পরপরই ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া ও বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এছাড়া সাব-ইন্সপেক্টর (এসআই) এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে, যা যথাসময়ে দেশবাসীকে জানানো হবে

পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ দেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়োগ প্রক্রিয়ার পাশাপাশি সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের জন্য কঠোর নির্।