উপজেলা প্রতিনিধি জানান বারহাট্টা সময়ের সাথে প্রতিদিন 

এলাকাবাসীর সমর্থন পেলে আসন্ন ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবার ঘোষণা দেন সোহেল খান।

তিনি বলেন,আমি আপনাদের সন্তান, আপনারা আমাকে আজ যে ভালোবাসা দেখিয়েছেন তাতে আমি মুগ্ধ। আগামীতেও আপনাদের সন্তান হিসেবে আমি এই ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকতে চাই। আমি একজন সাধারণ কর্মী হিসেবে দীর্ঘদিন থেকে সাধ্য অনুযায়ী

৩ নং বারহাট্টা সদর ইউনিয়নে উন্নয়নে কাজ করে যাচ্ছি, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে, বারহাট্টা মাটি ও গণমানুষের নেতা, তরুণ প্রজন্মের আইডল, সৎ ও আদর্শবান রাজনীতিবিদ, মোঃ সোহেল খান ৩ নং বারহাট্টা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী।তার নেতৃত্বে, আশা করি ইউনিয়নের প্রতিটি এলাকায় উন্নয়ন, সেবা এবং জনগণের প্রতি ন্যায্যতা নিশ্চিত হবে। সোহেল খান তাঁর সৎ মনোভাব এবং আদর্শের মাধ্যমে এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবেন, যা এলাকার প্রতিটি নাগরিকের জন্য কল্যাণকর হবে। সবাই একসাথে তাঁর নেতৃত্বে কাজ করে ৩ নং বারহাট্টা সদর ইউনিয়নকে আরো সুন্দর, সমৃদ্ধ এবং উন্নত করে তুলতে পারে। সবাই ঐক্যবদ্ধ হয়ে সঠিক প্রার্থীকে সমর্থন করি এবং ভবিষ্যতের সোনালী পথ বেয়ে এগিয়ে যাই।