সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:সময়ের সাথে প্রতিদিন
অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ জামালপুরের ১৪১, জামালপুর–৪ (সরিষাবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার তাসনিমুজ্জামান উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিজয়ী প্রার্থীর নিকট আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম ১,৪৪,৫৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আউয়াল পেয়েছেন ৪৪,১৬১ ভোট।
প্রদত্ত ভোটের হার ছিল প্রায় ৬৫ শতাংশ।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৪৯,৯৯২ জন। এর মধ্যে নারী ভোটার ১,৫৩,৪৬৩ জন, পুরুষ ভোটার ১,৫১,৫২৮ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ জন।
শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ভোটাররা।
সারাদেশ
সরিষাবাড়ীতে বিএনপি প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমের বিজয়
প্রতিবেদক
EDITOR
14 February, 2026, 04:57 PM
এরকম আরও সংবাদ
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি।
