মোঃ আবুল হোসেন রানা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ব্যানার ও ফেস্টুন নিয়ে সড়কে নেমে সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রচারণা কর্মসূচিতে নেতৃত্ব দেন রফিকুল ইসলাম সোহেল। এ সময় মেম্বার ফোরামের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, ধানের শীষ প্রতীক জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রের প্রতীক।
কর্মসূচি চলাকালে বিভিন্ন সড়ক ও জনবহুল এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
স্থানীয় ভোটারদের মাঝে নির্বাচনী পরিবেশ নিয়ে সচেতনতা সৃষ্টি করাই ছিল এই প্রচারণার মূল লক্ষ্য
সারাদেশ
মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে ধানের শীষের পক্ষে প্রচারণা
প্রতিবেদক
EDITOR
08 February, 2026, 03:33 PM
এরকম আরও সংবাদ
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি।
