নিজস্ব প্রতিবেদন সময়ের সাথে প্রতিদিন
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী আন্দোলনকারীদের ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। জাতীয় নবম পে- স্কেল বাস্তবায়নের দাবিতে। অংশ নেওয়া. সারা দেশ থেকে আগত সরকারি, আধা সরকারি, বেসরকারি,শায়ত্ব সাসিত কর্মচারীদের উপর পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ায় বিভিন্ন সরকারি কর্মচারীরা গুরুতর আহত হন। আহতদের মধ্যে বেশির ভাগই রেলওয়ে নিরাপত্তা কর্মচারী। তাই বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা প্রহরীদের ওপর বর্বরোচিত পুলিশি হামলার ঘটনায় প্রতিবাদ জানান রেলওয়ের বিভিন্ন কর্মচারী সংগঠনের পাশাপাশি রেলওয়ে নিরাপত্তা প্রহরী এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি।
