ইমরান হোসেন নেত্রকোনা জেলা প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন
নেত্রকোনার মোহনগঞ্জে গরু হাট্টা ব্রিজ সংলগ্ন একটি ড্রেনের ভেতর থেকে একটি অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
আজ দুপুর ৩টা ২০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে ড্রেনের ভেতর থেকে লাশটি উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকৃত লাশটি পুলিশের হাতে অর্পণ করেন।নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ জানায়, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
