ইমরান হোসেন  নেত্রকোনা জেলা প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন 

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি না করে কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে এক সার ডিলারকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) এম. এ. কাদের। অভিযানের সময় অভিযোগের সত্যতা পাওয়ায় সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।জানা যায়, অভিযুক্ত ডিলার বিপ্লব সাহা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রি করছিলেন। অভিযানকালে বিষয়টি প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।উপজেলা প্রশাসন জানায়, কৃষকদের স্বার্থ রক্ষা এবং কৃষি উপকরণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ এ ধরনের অনিয়মে জড়িত থাকলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় কৃষকরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত তদারকি জোরদার করার দাবি জানান।