নেত্রকোনা জেলা প্রতিনিধি ইমরান হোসেন সময়ের সাথে প্রতিদিন

 

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪৩তম বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাননীয় সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোমেনুল ইসলাম।এ সময় বক্তারা বলেন, মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্ষপূর্তি উপলক্ষে রোগীদের উন্নত সেবা নিশ্চিত করতে নতুন করে কয়েকটি গুরুত্বপূর্ণ চিকিৎসা পরীক্ষা (টেস্ট) সেবা চালু করা হয়েছে, যা সাধারণ রোগীদের জন্য বিশেষভাবে উপকারী হবে।নতুন টেস্ট সংযুক্ত হওয়ায় এখন থেকে রোগীদের অনেক পরীক্ষার জন্য জেলা সদর বা দূরবর্তী স্থানে যেতে হবে না, এতে সময় ও খরচ উভয়ই সাশ্রয় হবে বলে জানান সংশ্লিষ্টরা।অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।