সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জামালপুর জেলা শাখা ডোয়াইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. লিটন মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। একই সঙ্গে তাকে পুনরায় স্বপদে বহাল করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) জেলা ছাত্রদলের পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, গত ২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে তাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
পরবর্তীতে মো. লিটন মিয়ার আবেদনের প্রেক্ষিতে তার সাংগঠনিক আদর্শ, রাজনৈতিক কর্মকাণ্ড ও পূর্বের ভূমিকা পর্যালোচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিউর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম শফিক স্বাক্ষর করেন।
সারাদেশ
সরিষাবাড়িতে ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, লিটন মিয়া পুনর্বহাল
প্রতিবেদক
EDITOR
31 January, 2026, 02:52 PM
এরকম আরও সংবাদ
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি।
