নিজস্ব প্রতিবেদক

সময়ের সাথে প্রতিদিন 

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলাধীন গতকাল তাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিফাটা নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় সানম্যাক্স লাক্সারি থান কাপড় এবং বেনারশী শাড়ি পাচারের চেষ্টা করে। বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে অভিযান পরিচালনা করে ভারতীয় সানম্যাক্স লাক্সারি থান কাপড়, বেনারশী শাড়ি এবং ইজিবাইক আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য ১৩,৬২,৮০০/- (তেরো লক্ষ বাষট্টি হাজার আটশত) টাকা।চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিজিবি টহল দল ৩০ ও ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন কাটাবাড়ী এবং ধোবাউড়া উপজেলাধীন গাবরাখালী নামক স্থানে পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ০২টি ভারতীয় গরু এবং ২৫ কেজি জিরা আটক করা হয়। যার সিজার মূল্য ২,৩০,০০০/- (দুই লক্ষ ত্রিশ হাজার) টাকা।ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ময়মনসিংহ সীমান্তে বিজিবি টহল দল কর্তৃক সর্বমোট ১৫,৯২,৮০০/- (পনের লক্ষ বিরানব্বই হাজার আটশত) টাকা মূল্যের ভারতীয় সানম্যাক্স লাক্সারি থান কাপড়, বেনারশী শাড়ী, জিরা এবং গরু আটক করতে সক্ষম হয়।ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।আমাদের বাংলাদেশের চতুর্পাশেই বিজিবিরা তাদের দায়িত্ব পালনে অটুট আছে বলে এসব চোরাকারবারি ধরতে সক্ষম হচ্ছে।