জামালপুর জেলা বিশেষ প্রতিনিধি জয়নাল আবেদীন আকন্দ
সময়ের সাথে প্রতিদিন
জামালপুর জেলা মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়ন ভূমি অফিসে ঘোষ বাণিজ্য অভিযোগ উঠেছে জানা যায় - মেলান্দহ উপজেলার ১ নং দূরমুঠ ইউনিয়ন ভূমি অফিসের দায়ীত্ব প্রাপ্ত নায়েব মোঃ আলাল উদ্দিনের ঘোষ বাণিজ্যে এলাকার সাধারন ভূমির মালিকগণ ভোগান্তি শিকার হচ্ছে । এই ঘুষখোর নায়েব আলাউদ্দিন জমি খারিজ করা বাবদ যেখানে সরকারি ফি প্রতি খারিজে ১১৭০ টাকা লাগে সেখানে হাতিয়ে নিয়েছে ১৫ হাজার থেকে ৫০ হাজার করে টাকা । অভিযোগে আরো জানা যায় ঘুষখোর নায়েব মোঃ আলাল উদ্দিনের বিরুদ্ধে এলাকাবাসী জামালপুর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। বর্তমানে অভিযোগটি বিশেষ তদন্ত নজরে রেখেছেন বলে জানা যায় । ইতিপূর্বে নায়েব মোঃ আলাল উদ্দিন দেওয়ানগঞ্জ উপজেলার হাতী ভাঙ্গা ইউনিয়নে থাকা কালিন হতদরিদ্রদের মাঝে সরকারি ঘর দেয়ার নাম ভাঙ্গিয়ে প্রতিজনের নিকট হতে ৩০ হাজার করে টাকা নেওয়ার কারনে এলাকাবাসী ঘূষখোর নায়েব আলাল উদ্দিনকে কয়েক ঘন্টা আবদ্ধ করে রাখা হলে স্হানীয় প্রশাসনকর্তৃক জনতার হাত হতে উদ্ধার করে বলে বিশেষ সূত্রে জানা যায় ।
