সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে আরামনগর (হাজীবাড়ী) যুব সমাজের উদ্যোগে স্থানীয় মসজিদ প্রাঙ্গণে এ ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম।
তিনি তার বক্তব্যে মরহুমা বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান ও রাজনৈতিক জীবনের ত্যাগের কথা স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এতে সরিষাবাড়ী কলেজের প্রভাষক (অবসর) গোলাম কিবরিয়া বাবলুর সভাপতিত্বে এবং গোলাম কামরান অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ আমিমুল এহসান শাহিন,সরিষাবাড়ী পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল হক, বিএনপি নেতা লাবিব হোসেন তালুকদার লিটন, হুমায়ুন কবির শ্যামল, মোজাম্মেল হক নিপ্পনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
কোরআন খতম শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি মো. মেহেদী হাসান। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
দোয়া মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সারাদেশ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
প্রতিবেদক
EDITOR
15 January, 2026, 02:45 AM
এরকম আরও সংবাদ
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি।
