গাজীপুর জেলা প্রতিনিধি রাজীব হোসেন 

সময়ের সাথে প্রতিদিন 

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা আনসার রোড নতুন বাজার সংলগ্ন মাঝি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড দেখা দেয়। আনুমানিক সময় ১১:১০ তাৎক্ষণিক সার্ভিস কল করলে একটি ইউনিট গঠনস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দীর্ঘ ১:৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে যেসব দোকান ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে ছিল গ্যাস সিলিন্ডারের দোকান মনোহারী দোকান এবং কাপড়ের দোকান। ক্ষতিগ্রস্তের আনুমানিক বাজার মূল্য দাঁড়ায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা। ঘটনাস্থলের পাশেই ছিল দুটি সুনামধন্য পোশাক কারখানা। এই পোশাক কারখানায় দায়িত্বপ্রাপ্ত সিকিউরিটি গার্ড ডিউটি রত ছিল। তাদের সামনেই ঘটে যায় এই ভয়াবহ অগ্নিকাণ্ড। এই দুটি পোশাক কারখানার মধ্যে একটি ছিল অগ্নিকাণ্ডের নিকটস্থ টি ডিজাইন সোয়েটার পোশাক কারখানা । তারা সহযোগিতার হাত বাড়ালে এ সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির সংখ্যা অনেকটাই কমে যেত। কিন্তু তারা নির্দ্বিধায় সহযোগিতার হাত গুটিয়ে নিয়ে উপরস্ত কর্মকর্তাদের দোহাই দিয়ে কারখানার গেট বন্ধ করে দিল। তাদের এসব অসহনীয় আচরণ দেখে এলাকায় চাঞ্চল্যতা ছড়িয়ে পড়ে । টি ডিজাইন কারখানার উপর কুপ্ত হয়ে ভুক্তভোগীরা কোম্পানির গেটে তালা ঝুলিয়ে দেয়। অত্র এলাকার এমপি মনোনয়ন প্রাপ্তি ডঃ মোঃ রফিকুল ইসলাম বাচ্চু ঘটনাস্থলে এসে সড়জমিনে পর্যবেক্ষণ করেন।তিনি সকলকে সান্ত্বনা দিয়ে বলেন টি ডিজাইন ফ্যাক্টরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।