ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি:- বীথি রানী দে
সময়ের সাথে প্রতিদিন।বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে ময়মনসিংহ মহানগরীর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ময়মনসিংহ মহানগর বিএনপির পক্ষ থেকে দুয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শ্রমিক দলের আহবায়ক মোঃ রাসেল মিয়ার কমিটি থেকে আয়োজন করেন।
প্রদান অতিথি হিসেবে ছিলেন, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট এম,এ হান্নান খান, ময়মনসিংহ মহানগর শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক জনাব রিয়াদ হাসান লিটন, দক্ষিণ জেলা কৃষক দলের বর্ষিয়ান নেতা মোঃ সুজন, ময়মনসিংহ মহানগর বাস্তুহারা শ্রমিক দল নেতা মোঃ রাসেল মিয়া,যুগ্ম আহ্বায়ক সাঈদ উদ্দিন খান সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার সাধারণ মানুষ, মাদ্রাসার হাফেজ এবং ওলামা একরামগন অংশ নেন।দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়াত নেত্রীর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় নেতারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নেত্রী। তার অবদান দল ও জাতি চিরদিন স্মরণ করবে। মোনাজাতে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। একই সঙ্গে বেগম জিয়ার পরিবার ও দেশবাসীকে এই শোক সইবার শক্তি দান করার জন্য মহান রবের দরবারে দোয়া কামনা করা হয়।
