গাজীপুর রিপোর্টার:- গিয়াস উদ্দিন
সময়ের সাথে প্রতিদিন।বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
গাজীপুর জেলার শ্রীপুর পৌর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য টিপু সুলতান এর নেতৃত্বে পারিবারিক মসজিদে সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আত্মা মাগফিরাতের জন্য দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার সাধারণ মানুষ, মাদ্রাসার হাফেজ এবং ওলামা একরামগন অংশ নেন।দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়াত নেত্রীর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় নেতারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নেত্রী। তার অবদান দল ও জাতি চিরদিন স্মরণ করবে। মোনাজাতে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। একই সঙ্গে বেগম জিয়ার পরিবার ও দেশবাসীকে এই শোক সইবার শক্তি দান করার জন্য মহান রবের দরবারে দোয়া কামনা করা হয়।
