লেখক: জাহাঙ্গীর আলম  

সময়ের সাথে প্রতিদিন টিভি 

একুশ শতকের সাহসী কলমযোদ্ধা, এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষী ও বন্ধুরা,কাল পরিক্রমায় মহাকালের গর্ভে বিলীন হলো আরেকটি বছর। উদিত হলো নতুন সূর্য, উন্মোচিত হলো ২০২৬ সালের নতুন দিগন্ত। নতুন বছরের এই মাহেন্দ্রক্ষণে 'সময়ের সাথে প্রতিদিন tv এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক প্রীতি ও নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ২০২৬।আমাদের অঙ্গীকার ও আগামীর পথচলা বিগত বছরগুলোতে আপনারা যেভাবে পেশাদারিত্ব এবং সাহসিকতার সাথে সত্যের সন্ধানে লড়েছেন, তা আমাদের সময়ের সাথে প্রতিদিন টিভির শক্তিকে আরও সুসংহত করেছে। সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজ পরিবর্তনের হাতিয়ার। নতুন বছরে আমাদের মূল লক্ষ্য হবে।পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণে সোচ্চার থাকা।অধিকার আদায়: মাঠ পর্যায়ের সাংবাদিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা পালন। ভ্রাতৃত্বের বন্ধন, দেশ ও প্রবাসে থাকা সকল সংবাদকর্মীদের মধ্যে একতা ও সহমর্মিতার সেতুবন্ধন তৈরি করা।প্রিয় সহযোদ্ধারা, প্রযুক্তির এই যুগে অপসাংবাদিকতা ও চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাদের মেধা ও শ্রম অমূল্য। ২০২৬ সাল হোক আমাদের সাফল্যের বছর। দেশের জনগণের কল্যাণে আমরা নাম দিয়েছি সাংবাদিকতায় । কখনোই ছাড়বো না আমাদের এই কলম, সংকটে ও সংগ্রামে আমরা একে অপরের হাত ধরে এগিয়ে যাবো-এই হোক আমাদের নতুন বছরের শপথ।নতুন বছর আপনার এবং আপনার পরিবারের জন্য বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। আপনাদের কলম হোক আরও শাণিত, আপনাদের কণ্ঠ হোক আরও বলিষ্ঠ।