বিশেষ প্রতিনিধ :- জাহাঙ্গীর আলম।
সময়ের সাথে প্রতিদিন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী ১ জানুয়ারি উদ্বোধনের কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী মেলাটি আগামী ৩ জানুয়ারি (শনিবার) উদ্বোধন করা হবে।সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা বিশ্বের মানুষ সকল কাজকর্ম থমকে দাঁড়িয়েছে। আর এতে কি বোঝা যায় দেশ ও বিশ্বের জনগণ জননেত্রী খালেদা জিয়াকে কতটুকু ভালবাসতেন। তাই রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইপিবির উপ-পরিচালক মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে মেলার উদ্বোধনী আয়োজন পুনর্নির্ধারণ করা হয়েছে।এর আগে মঙ্গলবার সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।ইপিবির পক্ষ থেকে আরো জানানো হয়, জাতীয় কর্মসূচি ও শোক দিবসের মর্যাদা বজায় রাখার লক্ষ্যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। সব আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করে আগামী ৩ জানুয়ারি মেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক প্রদর্শনী। দেশি ও বিদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে প্রতিবছর এ মেলা বাণিজ্য ও শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
