বিশেষ প্রতিনিধি। সময়ের সাথে প্রতিদিন গাজীপুরঃগাজীপুরে পুলিশের অভিযানে দুইটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলিসহ এক যুবক মোসলেম উদ্দিন মিয়া কসাইকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর দেড়টায় জিএমপির গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।গ্রেফতার মোসলেম উদ্দিন মিয়া কসাই রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার (২০৬, নয়াটোলা) এলাকার মৃত জালাল মিয়ার ছেলে। সোমবার (২৯ ডিসেম্বর) রাত সোয়া ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া (বগারটেক) চায়না পোশাক করাখানা সংলগ্ন তাহেরের বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই বাসায় ভাড়া নিয়ে বসবাস করতো। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুজ্জামান জানান, গাছা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া (বগারটেক) চায়না পোশাক করাখানা সংলগ্ন তাহেরের বাড়ীতে আভিযান পরিচালনা করে।এসময় ওই বাসার ভাড়াটিয়া মোসলেম উদ্দিন মিয়া কসাইয়ের রুম থেকে দুইটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ আসামীকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।তিনি আরো জানান, গ্রেফতারমোসলেম উদ্দিন মিয়া কসাইয়ের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল এবং শাহজাহানপুর থানায় অস্ত্র এবং মাদক আইনে একাধিক মামলা রয়েছে।এ সময়ে ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিনি বলেন যারা বাড়ি ভাড়া দিয়ে থাকেন যারা প্রতি নিহত এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। তাই আমাদের এলাকায় প্রত্যেক বাড়িওয়ালাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এখানে যারা ভাড়াটিয়া হিসেবে আসবেন তাদের সঠিক পরিচয় পত্র জমা নিয়ে তারপর বাড়ি ভাড়া দেয়ার আহবান জানিয়েছেন।
এরকম আরও সংবাদ
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য করা হয়নি।
