গাজীপুর জেলার প্রতিনিধি :- রাজিব।সময়ের সাথে প্রতিদিন।গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় বহেড়াচালা প্রতিষ্ঠিত শিশু শিক্ষার আদর্শ বিদ্যাপীঠ আইডিয়াল স্কুল এর বার্ষিক ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে আনন্দঘন এবং উৎসব মুখর পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। আরো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শামসুদ্দিন একাডেমি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিগণ। অনুষ্ঠানের আলোচনা পর্বে সমাপ্ত বক্তব্য রাখেন, মিজানুর রহমান মজনু, প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াকুব আলী জামে মসজিদ ও বিশিষ্ট সমাজসেবক।বক্তারা বলেন, শিক্ষক এবং অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টায় একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে সক্ষম হয়। আমরা সন্তানদের শিক্ষিত করতে যতটা পরিশ্রম করি, তাকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে ঠিক ততটা পরিশ্রম করতে হবে। তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ছোটবেলা থেকে শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে তাদের থেকে পরিবার এবং সমাজ ভালো কিছু পাবে।বক্তারা আরো বলেন, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার আমজাদ হোসেন আইডিয়াল স্কুল একটি আদর্শ বিদ্যাপীঠ। এই বিদ্যালয়ের শিক্ষকরা অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী। যার ফলে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল অনেক ভালো। এই প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম এবং শিশুদের মানুষ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা প্রশংসা দাবি রাখে। আমরা এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ফুল এবং শুভেচ্ছা স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়। সবশেষ বার্ষিক ফলাফল প্রকাশ করে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট এবং তাদের অভিভাবকদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। অতিথিবৃন্দ ডিজিটাল প্লাটফর্মে শিশুদের বার্ষিক পরীক্ষা ফলাফল প্রকাশের শুভ উদ্বোধন ঘোষণার সাথে সাথেই অনলাইনে ফলাফল ঘোষিত হয়ে যায়। সকল অভিভাবকগণ তাদের মোবাইল ফোনে এস এম এস আকারে সম্পূর্ণ রেজাল্ট পেয়ে যান।অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সকল সরকারি শিক্ষক সহ স্কুলের সকল কর্মচারীবৃন্দ। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।