মোঃ নূরে আলম

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার দীর্ঘদিনের ছায়াসঙ্গী গৃহকর্মী ফাতেমা বেগমকে চিরবিদায় জানিয়েছেন। এভারকেয়ার হাসপাতালে জীবনের শেষ সময় পর্যন্ত খালেদা জিয়ার পাশে ছিলেন ফাতেমা। এক সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কটাক্ষ করে বলেছিলেন, কারাগারেও খালেদা জিয়ার ফাতেমাকে প্রয়োজন হবে।

রাজনীতির ইতিহাসে আলোচনায় আসে নেতা, আন্দোলন, ক্ষমতা কিংবা কারাবাস। কিন্তু সেই ইতিহাসের আড়ালে থেকে যান কিছু নীরব মুখ—যারা আলোয় নয়, ছায়ায় থেকেই সময়ের সাক্ষী হন। বেগম খালেদা জিয়ার জীবনে এমন এক ছায়াসঙ্গীর নাম ফাতেমা বেগম।

দেড় দশকেরও বেশি সময় ধরে গৃহকর্মীর পরিচয়ের সীমা পেরিয়ে তিনি হয়ে উঠেছিলেন খালেদা জিয়ার অন্তরঙ্গ সহচর। কারাগারের নিঃসঙ্গ প্রকোষ্ঠ, গৃহবন্দিত্বের দীর্ঘ দিন, হাসপাতালের নীরব রাত কিংবা বিদেশ সফরের শান্ত করিডর—সবখানেই নিঃশব্দ উপস্থিতি ছিল তার।

তিনি কোনো রাজনৈতিক কর্মী নন, কোনো দলীয় পদেও ছিলেন না। তবু ইতিহাসের কঠিন বাঁকে বাঁকে তার উপস্থিতি ছিল অনিবার্য ও অবিচ্ছেদ্য।

দুঃখের ভেতর বড় হওয়া জীবন

ফাতেমার জন্ম ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের শাহ-মাদার গ্রামে। রফিকুল ইসলাম ও মালেকা বেগম দম্পতির পাঁচ সন্তানের মধ্যে তিনি সবার বড়। সংসারের ভার তার কাঁধে আসে খুব অল্প বয়সেই।

একই ইউনিয়নের কৃ